কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ এ ০১:২৪ AM
কন্টেন্ট: পাতা
| সেবা | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদানকারী কর্তৃপক্ষ |
| পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে)ঃ (ক) খাবার বড়ি, (খ) কনডম (গ) জন্ম নিরোধক ইনজেকশন, (ঘ) আইইউডি/কপার্টি, (ঙ) ইমপ্যান্ট/নরপ্যান্ট, (চ) ইসিপি, (ছ) টিউবেকটমী, (জ) ভ্যাসেকটমী ও (ঝ) পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার জনিত পার্শ্ব-প্রতিক্রিয়া, জটিলতা সেবা ও পরামর্শ। | যে কোন সক্ষম দম্পতি | সক্ষম দম্পতি থাকাকালীন (যে কোন সময়) | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
| মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমঃ (ক) গর্ভবতী সেবা, (খ) স্বাভাবিক প্রসব সেবা, (গ) জটিল প্রসব সেবা, (ঘ) সিজারিয়ান অপারেশন, (ঙ) গর্ভত্তোর সেবা, (চ) এম,আর সেবা, (ছ) গর্ভপাত জনিত সেবা, (জ) নবজাতকের সেবা, (ঝ) ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা, (ঞ) প্রজনন তন্ত্র/যৌনবাহিত রোগের সেবা, (ট) ইপিআই সেবা ও (ঠ) জরায়ু মুখে ও স্তন ক্যান্সার নির্ণয়ক সেবা।
| যে কোন সক্ষম দম্পতি, গর্ভবর্তী মা ও শিশু | সক্ষম দম্পতি থাকাকালীন ,গর্ভবতী থাকাকালীন ও শিশু লালন পালন করা সময় কালীন (যে কোন সময়) | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
| সরকার কর্তৃক নির্ধারিত মূল্য প্রদান স্বাপেক্ষে প্রদত্ত সেবাঃ (ক) কনডম ১.২০/- (এক টাকা বিশ পয়সা) টাকা ডজন, (খ) এ্যাম্বুলেন্স সেবা প্রতি কিলোমিটারে ১০/-(দশ) টাকা হারে।
| যে কোন সক্ষম দম্পতি ও দুস্থ রোগী | সক্ষম দম্পতি থাকাকালীন ও দুস্থ অবস্থায় (যে কোন সময়) | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
| পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিমলিখিত সুবিধা দিয়ে থাকেঃ (ক) আইইউডি/কপার্টির ক্ষেত্রে ৩৯০/-(তিনশত নববই) টাকা, (খ) ইমপ্যান্ট/নরপ্যান্ট এর ক্ষেত্রে ৩৬০/-(তিনশত ষাট) টাকা, (গ) ভ্যাসেকটমীর ক্ষেত্রে ২,০০০/-(এক হাজার) টাকা ও ১টি লঙ্গি, (ঘ) টিউবেকটমীর ক্ষেত্রে ২,০০০/-(এক হাজার) টাকা ও ১টি শাড়ি এবং প্রয়োজনীয় ওষধপত্র
| যে কোন সক্ষম দম্পতি | সক্ষম দম্পতি থাকাকালীন (যে কোন সময়) | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
| পরিবার পরিকল্পনা গ্রহীণকারীর নিমলিখিত অধিকার সমূহ সংরক্ষণ করা হয়ঃ (ক) সেবা কেন্দ্রে যে সব সেবা পাওয়া যায় সে সম্পর্কে জানার অধিকার, (খ) নিরাপদ ও ধারাবাহিক সেবা পাওয়ার অধিকার, (গ) পরিবার পরিকল্পনা পদ্ধতি পছন্দ করার অধিকার, (ঘ) জরুরী প্রয়োজনে তাড়াতাড়ি সেবা পাওয়ার অধিকার, (ঙ) গোপনীয়তার অধিকার, (চ) প্রাপ্ত সেবা সম্পর্কে বিস্তারিত জানার অধিকার, (ছ) মতামত দানের ও আমতরিক পরিবেশে সেবা পাওয়ার অধিকার, (জ) কোন কারণে অধিকার রক্ষিত না হলে ও কর্তৃপক্ষকে জানানোর ও প্রতিকার পাওয়ার অধিকার | যে কোন সক্ষম দম্পতি | সক্ষম দম্পতি থাকাকালীন | উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |